ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিটকয়েন ও ইথারের দামে ব্যাপক পতন, দিশেহারা বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের শেয়ারে ব্যাপক দরপতন এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে বিনিয়োগকারীদের মুখ ফিরিয়ে নেওয়ার প্রভাবে বড় ধরনের ধস নেমেছে ক্রিপ্টোকারেন্সি বাজারে। জনপ্রিয় ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দাম গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এর দাম ৬০ হাজার ডলারের নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) লেনদেনের শুরুতে বিটকয়েনের দাম ৬০ হাজার ৮ ডলারে নেমে আসে। পরে কিছুটা সামলে নিয়ে ৬৪ হাজার ১৫৩ ডলারে লেনদেন হলেও বাজারের অস্থিরতা কাটেনি। ২০২৪ সালের অক্টোবরের পর বিটকয়েন এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। অথচ সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো-সমর্থিত প্রচারণার প্রভাবে বাজার বেশ চাঙ্গা ছিল।
মেলবোর্নভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন জানান, ২০২৫ সালের অক্টোবর থেকেই বিটকয়েনের দরপতনের ধারা শুরু হয়েছে। বড় বড় বিনিয়োগকারীরা দ্রুত তাদের পুঁজি সরিয়ে নিচ্ছেন, যা দামকে আরও নিচের দিকে ঠেলে দিচ্ছে।
কয়েনজেকোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরের শুরুতে ক্রিপ্টোকারেন্সি বাজারের মোট মূলধন ছিল ৪ দশমিক ৩৭৯ ট্রিলিয়ন ডলার। সেখান থেকে মাত্র কয়েক মাসে বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলার কমে গেছে। এর মধ্যে গত এক মাসেই প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ধ্বংস হয়েছে।
চলতি সপ্তাহে বিটকয়েনের দাম প্রায় ১৬ শতাংশ কমেছে, যা এ বছর এখন পর্যন্ত মোট ২৭ শতাংশ ক্ষতির সমান। অন্যদিকে, দ্বিতীয় শীর্ষ ক্রিপ্টোকারেন্সি ইথারের দামও সাপ্তাহিক ভিত্তিতে ১৭ শতাংশ কমেছে এবং এ বছর এর দরপতন হয়েছে ৩৬ শতাংশ। বর্তমানে ইথার ১ হাজার ৮৯১ ডলারে লেনদেন হচ্ছে।
ডয়চে ব্যাংকের বিশ্লেষকরা জানিয়েছেন, মার্কিন স্পট বিটকয়েন ইটিএফ (ETF) থেকে গত জানুয়ারি মাসেই ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ বেরিয়ে গেছে। নভেম্বর ও ডিসেম্বরেও বড় অংকের বিনিয়োগ বাজার থেকে চলে যাওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। শেয়ার বাজারের অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা এখন ক্রিপ্টোকারেন্সির মতো ঝুঁকিপূর্ণ খাত থেকে নিজেদের নিরাপদ রাখতে চাইছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী
- আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে হার্ভার্ডের প্রোগ্রামে
- ৭ জুন থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি, বাড়ছে চলাচলের সময়