ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
নিজস্ব প্রতিবেদক: দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন মাইলফলক স্পর্শ করল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। দেশের প্রথম ‘মোবাইল ভার্চ্যুয়াল নেটওয়ার্ক অপারেটর’ (এমভিএনও) সিম চালু করার মাধ্যমে এই নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিসিএলের এই নতুন সেবার আওতায় ভয়েস ও ডাটা কলসহ প্রয়োজনীয় সব কারিগরি কার্যক্রম এবং কল টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই সাফল্যের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিটিসিএল এমভিএনও সিমের মাধ্যমে ভয়েস কল, ডাটা কল, ‘আলাপ’ অ্যাপ থেকে মোবাইল নেটওয়ার্ক, ‘আলাপ টু আলাপ’ এবং জিপন (GPON) ইন্টিগ্রেশন—এই চারটি গুরুত্বপূর্ণ ইভেন্টের সফল প্রভিশনিং সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে বিটিসিএলের গুলিস্তান ও রমনা কার্যালয়ে সরেজমিনে সিমের অ্যাক্টিভেশন ও টেস্ট কল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও আশা প্রকাশ করেন যে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিটিসিএল এমভিএনও সেবার ‘লাইভ পাইলট’ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেওয়া হয়েছিল। প্রথাগত মোবাইল অপারেটরদের মতো নিজস্ব টাওয়ার বা নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে এই ভার্চ্যুয়াল সিম সেবা প্রদান করা হয়। আধুনিক এই প্রযুক্তি চালুর ফলে বিটিসিএল গ্রাহক সেবায় আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট