ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কিউআর কোড না স্ক্যান করলে বাতিল পোস্টাল ভোট
নিজস্ব প্রতিবেদক: পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়া ভোটারদের জন্য কড়াকড়ি সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট বৈধ রাখতে নির্দিষ্ট সময়ের মধ্যে কিউআর কোড স্ক্যান ও ডাকঘরে ব্যালট জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছে ইসি।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনার কথা জানায়।
ইসি জানিয়েছে, পোস্টাল ভোটে নিবন্ধন করা যেসব ভোটার এখনও তাদের খামের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করেননি, তাদের আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে এই ডিজিটাল যাচাইকরণ সম্পন্ন করতে হবে।
কমিশন সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে কিউআর কোড স্ক্যান না করলে সংশ্লিষ্ট ভোটারের পোস্টাল ব্যালট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হিসেবে গণ্য হবে। স্বচ্ছতা, নিরাপত্তা ও সঠিক ভোটগণনা নিশ্চিত করতেই এই যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে ‘Postal Vote BD’ অ্যাপ ব্যবহার করে বাংলাদেশে অবস্থানরত যেসব ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন, তাদের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যালট পেপার হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ভোট প্রদান করে ব্যালট সংবলিত হলুদ খাম নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে বলা হয়েছে।
ইসি আরও জানিয়েছে, ব্যালট সংবলিত খাম জমা দেওয়ার শেষ সময়ও ১০ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে ডাকঘরে খাম জমা না দিলে রিটার্নিং অফিসারের কাছে সময়মতো ব্যালট পৌঁছানো নিশ্চিত করা সম্ভব নাও হতে পারে।
কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, দেরিতে পৌঁছানো ব্যালট গণনার বাইরে পড়ে যাওয়ার ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট সব ভোটারকে নির্ধারিত সময়সীমা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)