ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
দিনের মধ্যেই সোনার দাম বাড়লো ৭ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: সোনার বাজারে চলতি সপ্তাহে আবার অস্থিরতা দেখা দিয়েছে। শুক্রবার দাম কমানো হতেই শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ঘোষণা করেছে নতুন দাম বৃদ্ধি। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত সোনার দাম বাড়ানো হয়েছে।
নতুন দামের ফলে ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার টাকায়, যা আগের দিনের ২ লাখ ৫৪ হাজার টাকার চেয়ে বেশি। বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও দাম বৃদ্ধি ঘটানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্যে ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯০৭ টাকায় রয়েছে।
বিশ্ববাজারেও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম এখন ৪ হাজার ৯৬৬ ডলার, যা আগের দিনের ৪ হাজার ৮৫০ ডলারের চেয়ে বেশি। গত মাসে দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে; ২৯ জানুয়ারি একদিনে ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত পৌঁছেছিল।
দেশীয় বাজারেও এর প্রভাব দেখা দিয়েছে। গত মাসের শেষের দিকে আন্তর্জাতিক বাজারের চাপের কারণে দেশের বাজারে রেকর্ড পরিমাণ দাম বৃদ্ধি হয়েছে। ২৯ জানুয়ারি একদিনে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)