ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘জামায়াত ক্ষমতায় এলে নারীরা হবে সবচেয়ে নিরাপদ’
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ক্ষমতায় এলে নারীরা দেশে সবচেয়ে নিরাপদ জীবন পাবে। তিনি একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, “যাদের নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ নয়, তারা কীভাবে দেশকে নিরাপত্তা দিতে পারবে?”
শনিবার (৭ ফেব্রুয়ারি) নকিপুর ফুটবল মাঠে জনসভায় সাদিক কায়েম বলেন, বিগত শাসনামলে দেশ দুর্নীতির চূড়ান্ত শিখরে পৌঁছেছে। তিনি জানান, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জনগণের জীবন, সম্পদ ও সুরক্ষা নিশ্চিত করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ‘ন্যায় ও ইনসাফ’-এর পক্ষে অংশগ্রহণ করে নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এইচ. এম. আব্দুল হালিম। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম (সিবগাতুল্লাহ) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অন্য বক্তাদের মধ্যে ছিলেন খুলনা অঞ্চলের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি আজিজুর রহমান। তারা বলেন, দেশের মানুষ এখন শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। আসন্ন নির্বাচনে জনগণ দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারী নেতাদের প্রত্যাখ্যান করবে।
বক্তারা জামায়াতের নির্বাচনী ইশতেহার বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক উল্লেখ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সাদিক কায়েম তার বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনে নিহত শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন এবং অভিযোগ করেন, বিগত সময়ে সাতক্ষীরার মানুষ ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে।
জনসভায় স্থানীয় সমস্যাও আলোচিত হয়। বক্তারা নদীভাঙন রোধ, জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য টেকসই বেড়িবাঁধ ও আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা স্থাপনের দাবি জানান। এছাড়া রেললাইন, সুন্দরবন পর্যটন শিল্পের উন্নয়ন, সড়ক ও সেতু নির্মাণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যা সমন্বিত করার জোরালো আহ্বান জানান নেতৃবৃন্দ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল