ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকারের প্রস্তাব নাকচ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নিচ্ছেন। নির্বাচনের আগে দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অবস্থান ব্যক্ত করেছেন তিনি এবং নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো জোট সরকারের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। এই নির্বাচনে বিএনপি ও তাদের জোট শরিকরা কৌশলগতভাবে দুই-তৃতীয়াংশ আসন জয় নিশ্চিত করতে উদ্দীপ্ত।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তারেক রহমান।
লন্ডনে প্রায় দুই দশক নির্বাসিত থাকার পর ডিসেম্বরে দেশে ফিরে আসেন তারেক রহমান। ছাত্র-জনতার নেতৃত্বে অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে পা রাখেন তিনি।
এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হবে জামায়াতে ইসলামি। একসময় নিষিদ্ধ থাকলেও এখন দলটি পুনরায় রাজনৈতিক মাঠে সক্রিয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই দুই দলের জোটই দেশের শাসন পরিচালনা করেছিল। জামায়াত নির্বাচনের আগে জানিয়েছে, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে তারা জোট সরকারের অংশীদার হতে রাজি আছে।
শুক্রবার নিজের দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে সরকার গঠন করি? তাহলে বিরোধী দল কে হবে?
তারেক রহমান বলেন, আমি জানি না নির্বাচনে তারা কতটি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দল হয়, তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে পাব।
তারেক রহমানের সহযোগীরা বলছেন, নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভের বিষয়ে আশাবাদী বিএনপি। নির্বাচনে ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাকি আসনগুলোতে তাদের জোট শরিকরা লড়াই করছেন।
নির্বাচনে বিএনপি কত আসনে জয় পেতে পারে সে সংখ্যা বলতে চাননি তারেক রহমান। তবে তিনি বলেন, সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন থাকবে বলে তারা আত্মবিশ্বাসী।
এখন পর্যন্ত সব জনমত জরিপেই বিএনপির জয়ী হওয়ার আভাস পাওয়া গেছে। তবে তাদেরকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও জরিপে এসেছে। তরুণদের নেতৃত্বে হাসিনাবিরোধী আন্দোলন থেকে উঠে আসা জেন-জিদের এনসিপি পার্টি জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোটে লড়াই করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?