ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঢাকায় ২ দিনে ১৪ জনসভা করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে ব্যাপক জনসংযোগ কর্মসূচি হাতে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী দুই দিনে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭সহ ঢাকার মোট ১৪টি আসনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা জানিয়েছে দলটি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
তিনি জানান, ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ছয়টি নির্বাচনী আসনে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এদিন দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে প্রথম জনসভায় অংশ নেবেন তিনি।
এরপর পর্যায়ক্রমে ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে (মেট্রো স্টেশনের পাশে) দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকায় মিরপুর-১০ গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টা ৩০ মিনিটে বক্তব্য দেবেন।
একই দিনে বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী এলাকায় মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে, বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।
ড. মাহদী আমিন আরও বলেন, ৯ ফেব্রুয়ারি তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনসহ মোট আটটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। ওইদিন বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে নিজের নির্বাচনী এলাকায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে দিনের প্রথম জনসভা অনুষ্ঠিত হবে।
এরপর ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনী এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায় বক্তব্য দেবেন তিনি।
দক্ষিণ ঢাকার কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে, বিকেল ৪টায় ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোডে, বিকেল ৫টায় ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ