ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রমেশ চন্দ্র সেনের মৃ'ত্যুতে মির্জা ফখরুলের শোক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শোকবার্তায় মির্জা ফখরুল এই অনুভূতি প্রকাশ করেন। তিনি সাবেক এই মন্ত্রীকে একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন।
শোকবার্তায় বিএনপি মহাসচিব লেখেন, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এর আগে শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রমেশ চন্দ্র সেনকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজ শেষ করে নাস্তা করার পর তিনি ওয়ার্ডের ওয়াশরুমে যান। গোসলের প্রস্তুতিকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে দায়িত্বরত কারারক্ষীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রমেশ চন্দ্র সেন আত্মগোপনে চলে যান। পরে ১৬ আগস্ট রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া সেনপাড়ার নিজ বাসভবন থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। আদালতের নির্দেশে প্রথমে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয় এবং পরদিন দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। হত্যা মামলাসহ একাধিক মামলায় তিনি কারাবন্দি ছিলেন।
রমেশ চন্দ্র সেনের জন্ম ১৯৪০ সালের ৩০ এপ্রিল, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে। তার পিতার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। শিক্ষাজীবনে তিনি রংপুর কারমাইকেল কলেজে অধ্যয়ন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালে দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হলেও ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় সংসদ বিলুপ্ত হলে তার মেয়াদ শেষ হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি