ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স

২০২৬ জানুয়ারি ৩১ ২০:০২:৩৭

ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শনিবার (৩১ জানুয়ারি) কোম্পানি সূত্রে জানা গেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর'২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা। যেখানে আগের বছর একই সময় আয় হয়েছিল ৬৯ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর'২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৯ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৭২ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৬ টাকা ৩৮ পয়সা।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত