ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
দেশের মানুষ বিশ্বাস করে, আগামীর সরকার বিএনপির সরকার: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকার গঠন করলে কক্সবাজারের বিশাল সমুদ্র সম্পদ বা ব্লু-ইকোনমিকে কাজে লাগাতে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা বাংলাদেশে সবচাইতে ধন সম্পদে পরিপূর্ণ একটা জেলা। এ জেলায় রাব্বুল আলামিন আমাদের অনেক সম্পদ দিয়েছেন। বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর যেখানে নির্মিত হচ্ছে, এই সমুদ্রবন্দরকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক দ্বার হিসেবে পরিণত করা হবে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করা হবে। এছাড়াও আমার ভাই কাজল ব্লু-ইকোনমির জন্য বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। ইনশআল্লাহ সেই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।’
বিস্থাপিত ও প্রান্তিক মানুষের অধিকার নিয়ে তিনি বলেন, ‘সরকারি, খাস, পিএফ জায়গায় যারা ঘূর্ণিঝড়সহ নানা কারণে থাকতে বাধ্য হয়েছেন, আমরা ক্ষমতায় এলে তাদের উচ্ছেদ করা হবে না। দলিল থেকে শুরু করে সবার সাথে আলোচনা করে যে পদক্ষেপ গ্রহণ করতে হয় আমরা তা করব। লবণ চাষিরা সবসময় অবহেলিত, কিন্তু বিএনপি তাদের পাশে থাকে। নায্যমূল্য নিশ্চিতকরণসহ এই শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’
যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ঘোষণা দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শুরু করা হবে।
বক্তব্যের এক পর্যায়ে সালাহউদ্দিন আহমদ বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের জন্য ভোট চেয়ে বলেন, ‘মানুষ তোমাকে চিনে, তুমি এই এলাকার পরীক্ষিত সন্তান। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, আগামীর সরকার বিএনপির সরকার। আপনারা সবাই কাজলকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করবেন।’
জনসভার প্রধান বক্তা লুৎফুর রহমান কাজল বলেন, “সম্ভাবনাময় কক্সবাজারে ধানের শীষের জোয়ার উঠেছে। আগামী ১২ তারিখ এই সমুদ্র জনপদ ধানের শীষের জয়ে ধন্য হবে। আমরা আপনাদের সাথে নিয়ে একটি সমৃদ্ধ কক্সবাজার গড়ব।”
কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ নিজে কক্সবাজার-১ আসনের প্রার্থী হলেও দলের স্বার্থে নিজ এলাকার বাইরে এটি তার দ্বিতীয় নির্বাচনি জনসভা। এর আগে তিনি উখিয়াতে শাহজাহান চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা