ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
‘পুরো জাতিকে বিশ্বকাপের আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে’
নিজস্ব প্রতিবেদক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হলেও মাঠে নেই বাংলাদেশ এ বাস্তবতাকে জাতির জন্য অপমানজনক ও পরিকল্পিত বঞ্চনা হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটের এই মহাযজ্ঞ থেকে বাংলাদেশকে সচেতনভাবেই দূরে সরিয়ে রাখা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। একই দিন ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হয়েছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬, যা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।
ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে দেওয়া ওই পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, বিশ্বকাপ শুরু হলে স্বাভাবিকভাবেই দেশের মানুষ টেলিভিশনের সামনে বসে টাইগারদের লড়াই দেখার অপেক্ষায় থাকত। কিন্তু এবার সেই আনন্দ থেকে পুরো জাতিকে বঞ্চিত করা হয়েছে। তার ভাষায়, বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আন্তর্জাতিক এই মঞ্চে দেশকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, যা শুধু ক্রিকেটারদের নয় সমগ্র জাতির জন্যই অপমান।
তিনি আরও লেখেন, লাল-সবুজের পতাকা হাতে উল্লাস করার যে অধিকার, তা পরিকল্পিতভাবে কেড়ে নেওয়া হয়েছে। এতে শুধু একটি দল নয়, দেশের কোটি ক্রিকেটপ্রেমীর আবেগ ও মর্যাদাও ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশে সহমর্মিতা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের সম্মান ও স্বপ্নের প্রশ্নে কোনো আপস হতে পারে না। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথানত করার সুযোগ নেই। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে মর্যাদার আসনে ফিরিয়ে আনা হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বাংলাদেশ একদিন আবারও আন্তর্জাতিক ইভেন্টে মাথা উঁচু করে গর্ব ও সম্মানের সঙ্গে অংশ নেবে। সেই দিন খুব দূরে নয় বলেও আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তা উদ্বেগসহ বিভিন্ন বিষয় বিবেচনায় বাংলাদেশ দলকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। বিশেষ করে ভারতে ম্যাচ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারের অবস্থানের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। পরবর্তীতে বাংলাদেশ দলের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশা ও ব্যাপক আলোচনা চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি