ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জাকসু ভিপির পর ছাত্রদলে আরেক ছাত্র সংসদের ভিপি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী রাজনীতির উত্তাপের মধ্যে দেশের অন্যতম প্রধান ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিলেন সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে তিনি আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে অন্তর্ভুক্ত হন।
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
উল্লেখ্য, এর আগে আজ সকালেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতুসহ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের ধারাবাহিকতায় এবার গকসু ভিপি মৃদুল ছাত্রদলে যোগ দিলেন।
দীর্ঘ ৭ বছর পর গত বছরের সেপ্টেম্বরে গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ইয়াসিন আল মৃদুল দেওয়ান শিক্ষার্থীদের বিপুল ভোটে ভিপি নির্বাচিত হন। তার সঙ্গে ওই নির্বাচনে রায়হান খান জিএস এবং সামিউল হাসান শোভন এজিএস হিসেবে জয়ী হয়েছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের বিএনপি ও ছাত্রদলে যোগদানের এই প্রবণতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত