ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
‘আমার দেশ’ পত্রিকা নয়, মিথ্যা ন্যারেটিভ ছিঁড়েছি: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, পত্রিকা ছেঁড়ার মাধ্যমে তিনি একটি মিথ্যা বয়ানের প্রতিবাদ জানিয়েছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাঁর ঐক্য হয়েছে—‘আমার দেশ’ পত্রিকায় এমন দাবি করে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন এসব কথা বলেন।
তিনি লেখেন, ‘আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সঙ্গে আমি এক হয়েছি মর্মে ‘আমার দেশ’ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি।’
রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তাঁকে জেল খাটতে হয়েছে। তাঁর কোনো বক্তব্য অপছন্দ হলে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন। সেই সমালোচনাকে তিনি অবশ্যই সাধুবাদ জানাবেন।
তবে ‘আমার দেশ’ পত্রিকা তাঁকে ‘নব্য বিএনপি’ বলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁন লেখেন, ‘কিন্তু আমার দেশ যদি একটি পত্রিকা হয়ে থাকে আমাকে ‘নব্য বিএনপি বলতে পারে না’। এই অধিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেই। তিনি আমাকে বলতে পারেন না যে, আমি শেখ হাসিনার পুত্রের সঙ্গে এক হয়েছি। অর্থাৎ আমি যেহেতু জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের তথ্য সামনে এনেছি। সেহেতু পালটা ন্যারেটিভ হিসেবে আমার দেশ পত্রিকা সামনে এনেছে, আমি হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হয়েছি!’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, এ অভিযোগ জামায়াত কিংবা দলটির নেতা গোলাম পরওয়ার করলে তিনি রাজনৈতিক ভাষায় জবাব দিতেন। তাঁর অভিযোগ, জামায়াত ‘আমার দেশ’ পত্রিকার মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা বয়ান তৈরির চেষ্টা করেছে। এ কারণে একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছেন এবং মিথ্যা ও অপবাদ ছিঁড়ে ফেলেছেন।
রাশেদ খাঁন বলেন, ‘আমার দেশ’ কোনো পত্রিকা নয় এবং তিনি কোনো পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারেন না। তাঁর ভাষ্য, এটি জামায়াতের পক্ষে বয়ান তৈরির একটি হাতিয়ার। এ হাতিয়ার ব্যবহার করে কারও চরিত্র হননের সুযোগ নেই।
তিনি আরও বলেন, পত্রিকা হতে হলে সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা মেনে চলা উচিত। তাঁর দাবি, ‘আমার দেশ’ সেগুলোর কোনোটি অনুসরণ করে না।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী