ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
সরকারকে ভেঙে তছনছ করে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক: জনগণ পাশে থাকলে সাত দফা দাবি বাস্তবায়ন করে ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব। যে জাতি স্বাধীনতার জন্য বুকে গুলি নেয়, সে জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।’
আগামী ৯ তারিখের আগে সরকার গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা না দিলে দাবি আদায় করে ছাড়ার হুঁশিয়ারিও দেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা, খুলনা ও কুষ্টিয়ায় লংমার্চে যাওয়ার পথে শরীয়তপুরের নাওডোবা পদ্মা সেতু এলাকায় এক পথসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের এ লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, সাত দফার মূল দাবি হলো গণভোটের রায় বাস্তবায়ন। এর একটি দফা বাস্তবায়ন না হওয়ায় বাকি ছয় দফা এসেছে। বিএনপি জাতির গণরায়কে উপহাস করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করছে, তাদের ধোঁকা দিচ্ছে। জনগণের ওপর স্বৈরশাসন চালিয়ে যেতে চায় সরকার।
খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক বলেন, ‘কার্ডের সরকারকে বলে দিতে চাই, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের ভেলকিবাজির মাধ্যমে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে এবং পাঁয়তারা বন্ধ না করলে জনগণ চূড়ান্তভাবে তোমাদের লাল কার্ড দেখাবে।’
জেলা আমির আবদুর রব হাসেমীর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় ১১ দলের নেতারা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে