×

ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

গণভোটের রায় না মানলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান

২০২৬ অক্টোবর ৩১ ১০:০০:০২

গণভোটের রায় না মানলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান

গণভোটের রায় না মানলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমানগণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়নই ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির প্রধান দাবি। এটি বাস্তবায়িত হলে অন্য ছয়টি দাবি সামনে আসত না। এসব দাবি কোনো ব্যক্তি বা দলের নয়, বরং জনগণের।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে, তাদের আশাহত করেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে। বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি; বরং নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে। অতীতে যারা দাসত্ব স্বীকার করেছে, তারা নিজেদের পরিণতি ভোগ করছে।

তিনি বলেন, ‘আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা আমাদের দাবি মেনে নেন। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। আমাদের দাবি আদায় করে আমরা ছাড়ব।’

যুবসমাজের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘তোমরা কারও ছলনায় কান দিও না। আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে।’ জনগণের দাবি আদায়ে লংমার্চ সফল করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সমাবেশে এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, তাঁরা চান দেশ ভালোভাবে চলুক। তবে ব্যবস্থা ভালো না থাকলে দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না। এ সরকার ক্ষমতায় আসার পর জেলা, সিটি করপোরেশন ও বিভিন্ন করপোরেশন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। সেখান থেকে সব দরপত্র নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, তাঁরা জুলাই বিপ্লবের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন। জুলাই সনদ বাস্তবায়নের আহ্বানও জানিয়ে আসছেন তাঁরা। তাঁর অভিযোগ, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে গাদ্দারি করছে এবং জনগণকে অসম্মান করছে।

মামুনুল হক সতর্ক করে বলেন, গণভোট অবৈধ হলে এ সরকার ও সংসদও বৈধ হতে পারে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তেল ও গ্যাসের সংকটে জনগণের নাভিশ্বাস উঠেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি ভুল পথে পা বাড়িয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে। সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে সরকার একদলীয় শাসনের দিকে এগোচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলের নেতাকর্মীদের আহত করার ঘটনার নিন্দা জানান তিনি।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতাদের মধ্যে বক্তব্য দেন মুজিবুর রহমান মঞ্জু, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য।

ইমামুল

ট্যাগ: চাঁদাবাজি বিএনপি বায়তুল মোকাররম জুলাই বিপ্লব শফিকুর রহমান জামায়াতে ইসলামী এলডিপি বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক সমাবেশ মামুনুল হক সংবিধান সংস্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংবিধান সংশোধন জুলাই সনদ বাস্তবায়ন সন্ত্রাস একদলীয় শাসন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ১১ দলীয় জোট ১১ দলীয় ঐক্য বিএনপি সরকার বিরোধীদলীয় নেতা গণভোটের রায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কর্নেল অলি আহমেদ জুলাই গণহত্যার বিচার জামায়াতের লংমার্চ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সাত দফা দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বিদ্যুৎ ও জ্বালানি সংকট তেল গ্যাস সংকট ১১ দলের সাত দফা দাবি বায়তুল মোকাররমে সমাবেশশফিকুর রহমান

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত