ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
শাকিল হ'ত্যা নিয়ে রাজনীতি করছে একটি মহল: ছাত্রদল সভাপতি
নিজস্ব প্রতিবেদক: ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের রক্ষা করার চেষ্টা চলছে এবং একটি মহল প্রকৃত বিচার চায় না বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তাঁর দাবি, ওই মহল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনীতি করছে।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড়ে শাকিল ইসলামের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাকিবুল ইসলাম রাকিব।
ছাত্রদল সভাপতি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাসেল পুরোপুরি জড়িত। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকেই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে তাঁর নাম জানা গেছে বলে দাবি করেন রাকিব। তদন্তের মাধ্যমে রাসেলকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, একটি পক্ষ সন্ত্রাসীদের রক্ষা করতে চাইছে এবং শাকিল ইসলাম হত্যার প্রকৃত বিচার চায় না। এ কারণেই তারা হত্যাকাণ্ডটি নিয়ে রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, বাহিনীর ওপর আস্থা রেখেই ছাত্রদল কর্মসূচি পালন করে আসছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে গ্রেপ্তারের জন্য বারবার বলা হয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাঁদের কাছ থেকে সময় নিয়েছিলেন, কিন্তু সফল হননি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া হয়েছিল বলেও জানান রাকিব। পরে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে ওই ব্যক্তিকে প্রত্যাহার করা হয় বলে তিনি উল্লেখ করেন।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহসভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন, নিহত শাকিলের বাবা রবিউল করিমসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত