ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: অতীতের মতো আবারও তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করতে চায় দলটি। এ পরিকল্পনা থেকে বিএনপিকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ এনসিপি আয়োজিত জেলার একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি অতীতেও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষড়যন্ত্র করেছে। ২০০৬ সালে দলটি নিজেদের লোক বসানোর চেষ্টা করেছিল, তবে তাতে সফল হয়নি। আবারও কীভাবে নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায়, সেই পাঁয়তারা করছে তারা। এর অর্থ স্পষ্ট বিএনপি আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে হতে দেবে না।
সরকারকে হুঁশিয়ার করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলছি, এ পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে হবে। র্যাঙ্ক চয়েস সিস্টেম আমরা প্রস্তাবনা দিয়েছিলাম তার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।’
‘অপতৎপরতা চালাচ্ছে ভারত’
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসবেন বলে বলা হচ্ছে। এ বিষয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৎপরতাকে শেখ হাসিনার নিজস্ব উদ্যোগ হিসেবে দেখলে ভুল হবে। বরং বিষয়টিকে কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখতে হবে।
নাহিদ ইসলামের অভিযোগ, বাংলাদেশকে নানামুখী চাপের মুখে ফেলতে কার্যক্রম নিষিদ্ধ দলটিকে ব্যবহার করে ভারত এসব অপতৎপরতা চালাচ্ছে।
সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি
সংবিধান সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে হলে গণপরিষদ অথবা সংবিধান সংস্কার পরিষদ যেকোনো একটি গঠন করতে হবে। সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।
তিনি বলেন, গণভোটে শত শত মানুষ যে রায় দিয়েছেন, সেই রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল। কিন্তু তা না করে বিএনপি একদলীয় সংবিধান সংশোধন কমিটি করেছে।
নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি ইতিমধ্যে তাদের নির্বাচনী প্রতিশ্রুতির ৩১ দফার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফা এবং জুলাই শর্তের গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত লঙ্ঘন করেছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শঙ্কা
বিএনপির অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। এবং এবার স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে, এটা আমাদের কাছে মনে হচ্ছে না। কারণ নির্বাচন কমিশনে বিএনপি অলরেডি একটি লোক ঢুকিয়েছে এবং আপনারা দেখেছেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি নিজে এখন প্রার্থী ঘোষণা করছেন।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা একটা কথা বলতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনে আমরা কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং মেনে নিব না। এই ধরনের পরিকল্পনা যদি থাকে, তাহলে বিএনপি আসলে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ