ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রাশেদ খাঁন শিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন, দাবি তারেক রেজার
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা।
রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে তারেক রেজা লেখেন, রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন। ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হওয়ার পর শিবির তাঁকে অন্য একজনের জন্য সরে দাঁড়াতে বলেছিল। এরপর তিনি সংগঠনটি ছেড়ে দেন। তারেক রেজার ভাষ্য, এরপর রাশেদ খাঁন হয়ে ওঠেন ‘মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ’। সাবেক শিবির কর্মীদের মধ্যে এ ধরনের প্রবণতা নতুন নয় বলেও মন্তব্য করেন তিনি।
নিজের দাবির পক্ষে একটি ঘটনার উল্লেখ করে তারেক রেজা লেখেন, আবরার ফাহাদ হত্যার খবর যেদিন ভোরে ছড়িয়ে পড়ে, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের নেতারা রাশেদ খাঁন ও নুরুল হক নুরকে ফোন করে কর্মসূচি দেওয়ার কথা জানান।
এনসিপির এই নেতা আরও লেখেন, নুরুল হক নুর কিছুটা সন্দিহান ছিলেন। তবে খোঁজখবর নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেন তিনি। অন্যদিকে, রাশেদ খাঁন কর্মসূচি দেওয়ার বিষয়ে আপত্তি জানান। তারেক রেজার দাবি, রাশেদের আশঙ্কা ছিল, আবরার ফাহাদ ছাত্রশিবিরের সদস্য হতে পারেন। সে ক্ষেত্রে তাঁর হত্যার প্রতিবাদে কর্মসূচি দিলে ক্ষতি হতে পারে। তারেক রেজা এ ঘটনাকে শিবির পরিচয় আড়াল করার চেষ্টা হিসেবে উল্লেখ করেন।
তারেক রেজা আরও দাবি করেন, রাশেদ খাঁনের পরামর্শ উপেক্ষা করে কর্মসূচি ঘোষণা করা হলে তিনি ছাত্র অধিকার পরিষদের এক নেতাকে ফোন করে বলেন, ‘কথা না শুনলে তোমাদের ছাত্র অধিকার পরিষদ করার প্রয়োজন নেই, কাল থেকে আমাদের সঙ্গে আসবা না।’
তবে কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে শেষ পর্যন্ত রাশেদ খাঁন নিজেই সেখানে উপস্থিত হন বলে পোস্টে উল্লেখ করেন তারেক রেজা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়