ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
কৃষককে পথে বসিয়ে কৃষক কার্ডের গল্প শোনানো হচ্ছে: সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে কৃষকের কাছ থেকে এক টাকায় চারটি লাউ কেনা গেলেও ঢাকার খুচরা বাজারে প্রতিটি লাউ ৪০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েম। শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, পঞ্চগড়ে কৃষকেরা এক টাকায় চারটি লাউ বিক্রি করছেন। অথচ ঢাকার খুচরা বাজারে প্রতিটি লাউয়ের দাম ৪০ টাকারও বেশি। তাঁর দাবি, লাভের টাকা পুরোটাই সিন্ডিকেটের পকেটে যাচ্ছে। এসব সিন্ডিকেট কারা চালায়, তা সবাই জানে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, ‘একদিকে সিন্ডিকেট করে কৃষকদের পথে বসাবে, আরেকদিকে কৃষক কার্ডের গল্প শোনাবে, এটাই ক্ষমতাসীনদের কার্ডের রাজনীতি।’
সারের ডিলারশিপ নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি। তাঁর দাবি, এবার সারের ডিলারশিপ নিয়ে সারা দেশে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। কোনো নিয়মনীতি বা যোগ্যতা ছাড়াই বিএনপির সংসদ সদস্যরা দলীয় নেতাকর্মী ও আত্মীয়স্বজনের কাছে একেকটি ডিলারশিপ ১৫ থেকে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন।
সাদিক কায়েম আরও বলেন, একদিকে কৃষকেরা সার পাচ্ছেন না, অন্যদিকে উৎপাদন খরচ বাড়ছে। খুচরা বাজারে ক্রেতাদেরও চড়া দামে সবজি কিনতে হচ্ছে। ‘এই মাফিয়াদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, কৃষকদের বাঁচাতে হবে, জনগণকে বাঁচাতে হবে’—পোস্টে এমন মন্তব্যও করেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, বোর্ড বলছে ১ ডিসেম্বর, মন্ত্রী ২ ডিসেম্বর
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?