ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামী লীগ-জামায়াত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের জোটের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, দল দুটি আবারও এক হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রীকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়ে এক যুবকের ফেসবুকে দেওয়া পোস্টের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ওই ঘটনার পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানিতেই ওই যুবক এমন দুঃসাহস দেখিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জামায়াতের আমিরের সমালোচনা করে তাঁর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন রাশেদ খাঁন। পাশাপাশি আওয়ামী লীগ ও জামায়াতের কথিত ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্যসচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল