×

ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

দুর্গার সাজে ছবি পোস্ট করেন রুমিন ফারহানা

২০২৬ অক্টোবর ২২ ১৫:০০:১২

দুর্গার সাজে ছবি পোস্ট করেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও এখনো কাটেনি পূজার রেশ। এরই মধ্যে দুর্গার সাজে সেজেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সেই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ২২টি বচন তুলে ধরেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া ওই ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লেখেন—

1. বলাৎকারে ধর্ম যায় না

2. ঘুষ খেলে ধর্ম যায় না

3. শিশু ধর্ষন বা নির্যাতনে ধর্ম যায় না

4. মানুষ খুনে ধর্ম যায় না

5. নারীর উপর সহিংসতায় ধর্ম যায় না

6. নারীকে কুৎসিত অপবাদ দিলে ধর্ম যায় না

7. অন্যের সম্পদ লুট করলে ধর্ম যায় না

8. প্রতারণা আর মানুষ ঠকালে ধর্ম যায় না

9. সারাবেলা মিথ্যার চাষে ধর্ম যায় না

10. নোংরামি করে ধরা পড়ে মুতা বিয়া বললে ধর্ম যায় না

11. মুনাফেকিকে জীবনের মূল মন্ত্র বানালে ধর্ম যায় না

12. ধর্মকে ব্যবসা বানালে ধর্ম যায় না

13. বোনের হিস্যা ভাই মারলে ধর্ম যায় না

14. বাবা মাকে বৃদ্ধ বয়সে ভাগাড়ে ফেললে ধর্ম যায় না

15. অন্যের হক মেরে খেলে ধর্ম যায় না

16. মিথ্যার বেসাতিতে ধর্ম যায় না

17. ধর্মকে ঢাল বানিয়ে পাপাচারে লিপ্ত হলে ধর্ম যায় না

18. ওজন বা মাপে কম দিলে ধর্ম যায় না

19. খাদ্যে ভেজাল এমন কি বিষ মেশালেও ধর্ম যায় না

20. ব্যাভিচারে ধর্ম যায় না

21. দুর্বলের উপর অত্যাচারে ধর্ম যায় না

22. দুষ্টের লালন পালনে ধর্ম মজবুত হয়

পোস্টের শেষে তিনি লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’

পোস্টের সঙ্গে একটি দ্রষ্টব্যও যুক্ত করেন রুমিন ফারহানা। সেখানে তিনি লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ