×

ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরা আইনবিরোধী: জামায়াত

২০২৬ অক্টোবর ১৮ ১৭:৩৮:০৩

ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরা আইনবিরোধী: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী অভিযানের সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর এভাবে অস্ত্র উঁচিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা অনভিপ্রেত ও আইনবিরোধী।

রোববার দেওয়া এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

পিস্তল উঁচিয়ে ধরার ঘটনাকে ‘ত্রাসের রাজত্বের ইঙ্গিত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ অক্টোবর শনিবার বিকেলে গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের নামে ইশরাক হোসেন পিস্তল উঁচিয়ে যে পরিস্থিতি তৈরি করেছেন, তা ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয়।

এহসানুল মাহবুব জুবায়েরের দাবি, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে মাদকের বিস্তার বেড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সরকারের ব্যর্থতা আড়াল করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন তৎপরতার মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, দেশের প্রচলিত অস্ত্র আইন অনুযায়ী, নিজের নিরাপত্তার প্রয়োজন ছাড়া বৈধ অস্ত্র ব্যবহার করে এভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও সরকারের একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং তাঁর দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত, আইনবিরোধী ও অনাকাঙ্ক্ষিত।

এ ঘটনার প্রতিকার নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে জামায়াত। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও তৎপর করতে সংশ্লিষ্ট মন্ত্রীর কার্যকর ভূমিকা প্রয়োজন বলে মনে করে দলটি।

পিস্তল উঁচিয়ে ধরার বিষয়ে ইশরাক হোসেন যে ব্যাখ্যা দিয়েছেন, তা গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। জামায়াতের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ইশরাক শপথ ভঙ্গ করেছেন। এমন ঘটনা সন্ত্রাসীদের আরও উৎসাহিত করতে পারে এবং সাধারণ মানুষও বিষয়টি ভালোভাবে নেবে না।

বিবৃতিতে সরকারের সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানো এবং মার্জিত ও জনবান্ধব পদ্ধতিতে মাদক নির্মূলসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে দলটি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এসব মূল্যবান... বিস্তারিত