ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা ও প্রচেষ্টার প্রশংসা করেন ড. শফিকুর রহমান। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের কোনো বিকল্প নেই।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের জন্য ধন্যবাদ জানান পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তিনি বলেন, আঞ্চলিক শান্তি বজায় রাখতে পাকিস্তান সব সময় কাজ করে যাবে।
এ সময় দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়েও তুলে ধরেন পাকিস্তানের হাইকমিশনার।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী