×

ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

পদত্যাগের পর বিরোধী দলের অনেক নেতা পাশে দাঁড়িয়েছেন: ইশরাক

২০২৬ অক্টোবর ২২ ১৫:৩৭:০৮

পদত্যাগের পর বিরোধী দলের অনেক নেতা পাশে দাঁড়িয়েছেন: ইশরাক

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর বিরোধী দলের অনেক নেতা তাঁর পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁদের অনেকে সরাসরি ফোন করে তাঁর কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

বিরোধী দলের নেতাদের অবস্থান সম্পর্কে ইশরাক বলেন, ‘তাদের মধ্যে বেশিরভাগই আমাকে সরাসরি ফোন করে বলেছেন, আমরা আপনার সঙ্গে আছি।’

তিনি আরও বলেন, ‘আপনার যেকোনো কর্মকাণ্ডে আমরা পাশে থাকব। এটি একটি ব্যাধিতে পরিণত হয়েছে, সব জায়গায় ছড়িয়ে পড়ছে। আপনি যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমরাও আপনার সঙ্গে থাকতে চাই। এ ধরনের কথা বলেছেন অনেকে।’

এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে দলের প্রতি কোনো ক্ষোভ রয়েছে কি না, জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, ‘দল কখনোই চাইবে না, মন্ত্রিসভার কোনো সদস্য পদত্যাগ করুন। তিন-চারটি দৈনিক পত্রিকা পরিকল্পিতভাবে সিন্ডিকেট তৈরি করেছে। তারা যেকোনো উপায়ে আমাকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে আমার নেতা, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকেও ক্ষতিগ্রস্ত করতে চায়।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত