ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
সরকারের সব সিদ্ধান্তে সমর্থন দেবে না বিরোধী দল: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: সরকারের ভুল ও অনিয়মের দায় বিরোধী দলের ওপর বর্তায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের ভালো উদ্যোগে সমর্থন দেওয়া হবে, তবে ভুলের সমালোচনা করতেও বিরোধী দল পিছপা হবে না।
শনিবার দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, বিরোধী দল হিসেবে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান। একদিকে সংসদে ভাঙচুর করে অস্থিতিশীলতা তৈরি করা, অন্যদিকে সরকারের সব সিদ্ধান্তে সমর্থন দেওয়া কোনোটিই তাদের অবস্থান নয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ জানান জামায়াত আমির। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি নিজ মন্ত্রণালয়ের কাজে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। জেলা পরিষদে রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব দেওয়া এবং সরকারি কর্ম কমিশন দলীয়করণের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন।
দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া উচিত নয়। একই সঙ্গে গণমাধ্যমকে আরও সাহসী ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
দেশে সব দল ও ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব দিয়ে শফিকুর রহমান বলেন, ক্ষমতা নয়, দেশবাসীর ভালো থাকাই তাদের প্রধান লক্ষ্য। সৌদি আরবে আটক বাংলাদেশিদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং প্রবাসীদের সমস্যা সমাধানেও সরকারের কার্যকর ভূমিকা চান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির জানান, তারা জোটগতভাবে নির্বাচনে অংশ নেবেন না। ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল