×

ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, কে পেলেন কোন দায়িত্ব

২০২৬ অক্টোবর ২৩ ১৫:০৪:৫৯

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, কে পেলেন কোন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক: আত্মপ্রকাশের দুই বছরের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া সারজিস আলম, আসিফ মাহমুদসহ দলের অন্য নেতাদেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাড. আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন ও মাওলানা আশরাফ মাহাদী। এ ছাড়া সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরাও কমিটিতে রয়েছেন।

কমিটির সদস্যসচিব হয়েছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুগ্ম সদস্যসচিব হয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস.এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তহসীন রিয়াজ এবং সহ আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আশরেফা খাতুন। দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা এবং সহ দপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলাম। আইন সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম মুসা। সহ আইন সম্পাদক হয়েছেন অ্যাড. এরশাদুল বারি ও অ্যাড. ছেফায়েত উল্লাহ। প্রচার সম্পাদক জয়নাল আবেদীন শিশির এবং সহ প্রচার সম্পাদক মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ শিক্ষা সম্পাদক সাকিব শাহরিয়ার।

বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব

ঢাকা বিভাগ (উত্তর)-এর সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল্লাহ হায়দার এবং সহ সাংগঠনিক সম্পাদক শওকত আলী। চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ)-এর সাংগঠনিক সম্পাদক এ.এস.এম. সুজাউদ্দীন এবং সহ সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম। রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং সহ সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী।

চট্টগ্রাম বিভাগ (উত্তর)-এর সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহ্ এবং সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সৈকত। রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ এবং সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন।

সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী কামরুল আরিফ এবং সহ সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক। খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা এবং সহ সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ। বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম হামিদী এবং সহ সাংগঠনিক সম্পাদক কাজী সালমান। ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহরাব তালুকদার এবং সহ সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা।

ঢাকা বিভাগ (দক্ষিণ)-এর সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু।

ডায়াস্পোরা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। ডায়াস্পোরা সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।

বিষয়ভিত্তিক সম্পাদকীয় দায়িত্ব

নারীবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাড. হুমায়রা নূর। কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। পরিবেশ ও জলবায়ু সম্পাদক সাঙ্গফতা বুশরা মিশমা এবং সহ পরিবেশ ও জলবায়ু সম্পাদক এহসানুল মাহবুব জোবায়ের। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাড. মনজিলা ঝুমা।

মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াসির আরাফাত এবং সহ মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান এবং সহ ধর্ম সম্পাদক সাগর বড়ুয়া ও জয় বিশ্বাস। গণশিক্ষাবিষয়ক সম্পাদক মশিউর রহমান। সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান এবং সহ সংস্কৃতি সম্পাদক মেহরাব সিফাত।

শ্রমবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাড. আলী নাছের খান। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল এবং সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম। তথ্যপ্রযুক্তি সম্পাদক রাশেদ উল আলম এবং সহ তথ্যপ্রযুক্তি সম্পাদক তাওহিদ তানজিম। প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত