ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার
নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সর্বত্র দলীয়করণের প্রতিবাদে গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামী শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে ঢাকা ও আশপাশের এলাকার সর্বসাধারণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভোগান্তির মধ্যে রয়েছেন। রাড্ডার ঘটনায় সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। বিশেষ করে এসব বিষয় যে মন্ত্রণালয়ের দায়িত্বে, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন না করে সংবিধান সংশোধনের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশের মানুষের জনমতের বাইরে গিয়ে সংবিধান সংশোধন করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি গণভোটে বাংলাদেশের মানুষ সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সাংবিধানিক বিষয়গুলোর সুরাহা করার পক্ষে রায় দিয়েছেন।
কিন্তু সরকার জনগণের সেই রায় উপেক্ষা করে একতরফা ও একদলীয় সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে বলে অভিযোগ করেন তিনি। আখতার হোসেন বলেন, এনসিপি এই একতরফা ও একদলীয় সংবিধান সংস্কার কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কমিটি গঠনের দাবি জানাচ্ছে।
এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কালো অধ্যায় দেখা গেছে হাসিনা আমলে। সেই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানবাধিকারের পক্ষে কিছু অধ্যাদেশ জারি করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মানবাধিকারের পক্ষে থাকা অধ্যাদেশগুলো অত্যন্ত দুর্বল করে দিয়েছে। এতে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, গুম প্রতিকার ও প্রতিরোধসংক্রান্ত একটি অধ্যাদেশ ছিল। সেটিও দুর্বল করে আনা হয়েছে। এর ফলে গুমের শিকার ব্যক্তিরাই আবার আইনগত পরিস্থিতির শিকার হতে পারেন—এমন ব্যবস্থা করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- রোববার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান