ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে অনিয়মের আশঙ্কা, সেনা মোতায়েনের দাবি ১১ দলীয় ঐক্যের
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের আশঙ্কা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ভোটকেন্দ্রে সেনা মোতায়েন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জোটটি। নির্বাচনে অনিয়ম হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন নেতারা।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তাঁরা।
জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁওয়ের নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশনের ভূমিকা তাঁদের হতাশ করেছে। বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর আশঙ্কা, ভোটাররা ভোট দিতে পারলেও সেই ভোট সঠিকভাবে গণনা করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সিইসির কাছে দেওয়া পৃথক চিঠিতে ১১ দলীয় ঐক্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরেছে।
চিঠিতে দাবি করা হয়, বিএনপির প্রার্থী নির্ধারিত সময়ের আগেই মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে সরকারি চিকিৎসকদের যুক্ত করে চিকিৎসাসেবার মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং মসজিদে স্লোগানসংবলিত স্টিকার লাগিয়ে প্রচারণা চালানোর অভিযোগও আনা হয়। জোটটির ভাষ্য, স্থানীয় পর্যায়ে এসব বিষয়ে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তদন্ত করে নির্বাচনের আগেই তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছে জোটটি। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সরাসরি ভিডিও সম্প্রচারের ব্যবস্থা এবং কোনো অনিয়ম ধরা পড়লে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলোয়ার হোসেন। অন্যদিকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)