ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
‘অপরাধের প্রমাণ ছাড়াই দুই বছর ধরে জেলে আসাদুজ্জামান নূর’
নিজস্ব প্রতিবেদক: সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দুই বছর ধরে অপরাধের প্রমাণ ছাড়াই কারাগারে আছেন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ।
শনিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আনু মুহাম্মদ লেখেন, ‘জনপ্রিয় শিল্পী, উপস্থাপক আসাদুজ্জামান নূরের আজ আশিতম জন্মদিন। তিনি দুবছর ধরে জেলে আছেন কোনো যুক্তিযুক্ত অভিযোগ বা অপরাধের প্রমাণ ছাড়াই। একইভাবে জেলে আটক আছেন কথাশিল্পী শাহরিয়ার কবির।’
তিনি আরও লেখেন, ‘এরকম অনির্দিষ্ট অভিযোগে দীর্ঘদিন আটক আছেন আরও সাংবাদিক শিল্পী। মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, আতঙ্কে অচল করে রাখা হয়েছে অনেক শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক, শিল্পীকে।’
পোস্টের শেষাংশে আনু মুহাম্মদ লেখেন, ‘ডেভিড বার্গম্যান একাধিক লেখায় এসব বিচারের অভিযোগ ও প্রক্রিয়া বিশ্লেষণ করে দেখিয়েছেন এসব এক একটা প্রহসন, যা ২৪ এর প্রকৃত খুনী-অপরাধীদের বিচারের প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করছে। আমি আবারও এসব বিচারের প্রহসন বন্ধ করে প্রকৃত অপরাধীদের যথাযথ বিচার এবং অন্যদের মুক্তির দাবি জানাই।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ