ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
গঙ্গার পানির হিস্যা না পেলে ভারতীয় পণ্য আসতে দেব না: নাহিদ
নিজস্ব প্রতিবেদক: গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে বাংলাদেশে ভারতীয় পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে পানি না পেলে ভারতকে কোনো করিডর বা ট্রানজিট সুবিধা দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশে পানির প্রবাহ নিশ্চিত না হলে কোনো করিডর, ট্রানজিট কিংবা ভারতের কোনো চ্যানেল চলতে দেওয়া হবে না। প্রয়োজনে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের মতো কর্মসূচি পালনের প্রস্তুতিও রয়েছে।
সরকারের ঋণ সংগ্রহের উদ্যোগ ও মাতারবাড়ী প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, জাপানের সঙ্গে মাতারবাড়ী প্রকল্পে কী কী চুক্তি হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। এসব চুক্তি সংসদে আলোচনা ছাড়া পাস করতে দেওয়া হবে না। এর মাধ্যমে ভারতকে অবৈধ করিডর বা ট্রানজিট সুবিধা দেওয়ার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে নির্বাচনের আগেই আলোচনা সম্পন্ন হয়েছে। এখন নতুন করে আলোচনার পরিবর্তে বাস্তবায়নের সময় এসেছে। তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরুর দাবি জানান।
শ্রমিকদের ন্যায্য মজুরির দাবির প্রতিও সমর্থন জানান তিনি। সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানো হলেও শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন না বাড়ানোকে বৈষম্য উল্লেখ করে দ্রুত ন্যায্য মজুরি নির্ধারণের আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সভাপতিত্ব করেন যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা