ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীসহ আটজনকে তলব
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারে সহিংসতা ও হুমকির অভিযোগে বরিশাল-১ আসনে কঠোর অবস্থানে গেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনায় বিএনপির প্রার্থীসহ মোট আটজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার বরিশালের যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মনিরুজ্জামানের নেতৃত্বাধীন কমিটি এসব নোটিশ জারি করেন। নোটিশপ্রাপ্ত সবাইকে আগামীকাল রোববার কমিটির দপ্তরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
কমিটির নির্দেশনায় গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নোটিশগুলো সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিয়ে প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন। এছাড়া তাঁর সমর্থক হিসেবে সরিকল গ্রামের বিপ্লব প্যাদা ও রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের সেন্টু সিকদার, মশিউর সিকদার, সুমন খান, সাদ্দাম বাজার এলাকার রাসেল হাওলাদার এবং ধানডোবা গ্রামের শাহজাহান ফকিরের নাম রয়েছে তালিকায়।
কমিটি তিনটি পৃথক নোটিশ জারি করেছে। এর মধ্যে একটিতে বিএনপির প্রার্থীকে, অন্যটিতে তাঁর পাঁচ কর্মীকে এবং তৃতীয়টিতে দুই কর্মীকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জহির উদ্দিন স্বপনকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, তার নির্দেশে সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনী কার্যক্রমে বাধা দেন, ভয়ভীতি প্রদর্শন করেন এবং মারধরের মাধ্যমে প্রচারে বিঘ্ন সৃষ্টি করেন। এ অভিযোগের ব্যাখ্যা দিতে তাকে রোববার সকাল ১০টায় হাজির হতে বলা হয়েছে।
অন্য দুই নোটিশে বলা হয়েছে, অভিযুক্তরা ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক হিসেবে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কার্যক্রমে বাধা দেন। পাশাপাশি কর্মীদের ভয় দেখানো ও শারীরিকভাবে আহত করার অভিযোগ আনা হয়, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, শুক্রবার বিকেলে নোটিশগুলো থানায় পৌঁছেছে এবং পরবর্তীতে সংশ্লিষ্টদের নামে তা পাঠানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)