ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শাহবাগ পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনায় ডাকসু নেতারা
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও জুলাই বিপ্লবের যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উভয় পক্ষের এই বৈঠকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এবং রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বৈঠকে মূলত পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে চলমান উত্তেজনা নিরসন, জনদুর্ভোগ কমানোর উপায়, পরবর্তী কর্মসূচি এবং সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ডাকসু নেতারা জানিয়েছেন, পুলিশের সঙ্গে এই আলোচনার ওপর ভিত্তি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়ানোই তাদের মূল লক্ষ্য।
এদিকে শুক্রবার বিকেল থেকে শাহবাগ এলাকায় দফায় দফায় পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ডাকসু। ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এই কর্মসূচির ঘোষণা দেন। বর্তমানে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি