ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
'হাদি হ'ত্যার বিচার না হলে জীবন জাহান্নাম বানিয়ে দেওয়া হবে’
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তবে নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না করে, তবে তাদের ‘জীবন জাহান্নাম বানিয়ে দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে শাহবাগে পুলিশের হামলার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে জাবের বলেন, “আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। প্রয়োজনে আরও ভাইকে হারাব, তবুও ১২ তারিখেই নির্বাচন হতে হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।” তিনি স্পষ্ট করে বলেন, ইনকিলাব মঞ্চ চায় গণতান্ত্রিক প্রক্রিয়া সচল থাকুক এবং যথাসময়ে ভোট হোক।
তবে ভবিষ্যৎ সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “নির্বাচনের পরে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তারা যদি হাদি হত্যার ব্যাপারে সুষ্ঠু কোনো পদক্ষেপ না নেয়, তবে আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব।”
উল্লেখ্য, আজ বিকেলে শাহবাগে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকালে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত