ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
চার দিনে এলো ৫০ কোটি ডলারের রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক: বছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে জোরালো গতি পেয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক বার্তা মিলেছে। ফেব্রুয়ারির প্রথম কয়েক দিনেই প্রবাসীদের পাঠানো বিপুল অঙ্কের অর্থ দেশের অর্থনীতিতে স্বস্তির হাওয়া বইয়ে দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাসীরা মোট ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছয় হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা, প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, সাম্প্রতিক সময়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, এর মধ্যে শুধু বুধবার (৪ ফেব্রুয়ারি) এক দিনেই এসেছে প্রায় দুই হাজার ১৯৬ কোটি টাকার রেমিট্যান্স, যা দৈনিক হিসাবে উল্লেখযোগ্য অঙ্ক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাস আয় ছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। সে তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ। ব্যাংকিং চ্যানেলের প্রতি প্রবাসীদের আস্থা বৃদ্ধি পাওয়াই এই প্রবৃদ্ধির অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন।
বৈদেশিক আয়ের এই ইতিবাচক প্রবণতা চলতি অর্থবছরের শুরু থেকেই অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাস আয় এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৬৩৮ কোটি ৪০ লাখ ডলার। ফলে সামগ্রিকভাবে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, ডলারের বিনিময় হার আরও বাজারমুখী করা এবং প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করায় ইতিবাচক ফল মিলছে। বিশেষ করে ব্যাংকগুলো প্রতি ডলারে ১২২ টাকা পর্যন্ত অফার করায় হুন্ডির পরিবর্তে বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন