ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমানকে সরাসরি আলোচনার আহ্বান জানালেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল রাষ্ট্রক্ষমতার প্রকৃত বৈধতা আসে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য রাজনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনীতি কোনো সংঘাত বা প্রতিহিংসার নাম নয়, বরং তা হতে হবে সভ্য, যুক্তিনির্ভর ও জনমুখী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমানের নাম উল্লেখ করে এই বিশেষ আহ্বান জানান ডা. শফিকুর রহমান। স্ট্যাটাসে তিনি জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ শাসনব্যবস্থার নৈতিক মানদণ্ড নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
জামায়াত আমির বলেন, “ন্যায্যতা ও জনগণের বিশ্বাস ছাড়া কোনো নির্বাচনি ফলই মানুষের আস্থা অর্জন করতে পারে না। নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা না থাকলে কোনো সরকারই জনগণের পূর্ণ সমর্থন পায় না।” তিনি উল্লেখ করেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের ওপর বিশেষ দায়িত্ব অর্পিত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে রাজনীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা এখন সময়ের দাবি।
জবাবদিহিমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, “আসুন, আমরা গণমাধ্যমের সামনে এবং জনসমালোচনার আলোতে দাঁড়িয়ে ভবিষ্যৎ শাসনের এমন একটি মানদণ্ড স্থাপন করি, যা হবে সমালোচনাকে স্বাগত জানানো, স্বচ্ছ ও দায়বদ্ধ।”
এরই ধারাবাহিকতায় তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি লাইভ আলোচনায় বসার প্রস্তাব দিয়ে তিনি বলেন, “যেহেতু তারেক রহমান ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছেন, তাই এখন একটি সরাসরি আলোচনার মাধ্যমে আমাদের উভয়ের ইশতেহার ও দৃষ্টিভঙ্গি জনগণের সামনে তুলে ধরা যেতে পারে। এরপর সিদ্ধান্ত নেওয়ার ভার জনগণের ওপর ছেড়ে দেওয়া হবে। আমরা আমাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপন করব এবং জনগণই বেছে নেবে কারা তাদের প্রতিনিধিত্ব করবে।”
স্ট্যাটাসের শেষে তিনি এক নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যক্ত করে বলেন, জনগণের ইচ্ছার প্রতি যথাযথ সম্মান জানানোই হতে পারে নতুন বাংলাদেশের ভিত্তি। তিনি সব পক্ষকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট