ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাণে অসাধারণ কৃতিত্বের জন্য বিভাগের ১৯ জন শিক্ষার্থীকে ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এর আগে গত ২ ফেব্রুয়ারি (সোমবার) কেক কাটার মাধ্যমে বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর ড. মামুন আহমেদ বলেন, "অল্প সময়ের মধ্যে বিভাগটি ইন্ডাস্ট্রির সঙ্গে সুসম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।"
বিভাগীয় সূত্রে জানা গেছে, টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১২৯ টি কনটেন্ট জমা পড়ে। এর মধ্যে ১৯টি ক্যাটাগরিতে ৪১টি কনটেন্টকে পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়। টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পের পেশাদারদের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড বিজয়ীদের নির্বাচন করে। জুরিবোর্ডে ছিলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত, শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আরিফুর রহমান, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী, সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, পরিচালক ও সম্পাদক সালেহ সোবহান অনীম, কস্টিউম ডিজাইনার ইদিলা ফরিদ তুরিন, প্রামাণ্যচিত্র নির্মাতা এলিজাবেথ ডি কস্টা, আলোকচিত্রী নাসির মাহমুদ, শফিকুল আলম ও শফিকুল আলম কিরণ এবং সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু ও মীর মাসরুরুজ্জামান।
প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, আইইউবি’র প্রো-ভিসি অধ্যাপক ড্যানিয়েল লুন্ডসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক খন্দকার রুবাইয়াত মুরসালিন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট