ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে পরিচিত মুখ জাকসু সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তিনি বিএনপির সদস্যপদ গ্রহণ করেন।
দলে যোগ দিয়ে আবদুর রশিদ জিতু বলেন, একটি সুন্দর, গণতান্ত্রিক ও মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়তে তিনি আজ থেকে বিএনপির আদর্শে কাজ করবেন। তিনি আশা প্রকাশ করেন, এই পথচলায় তিনি দেশের মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ভিপি জিতুসহ হল সংসদের নির্বাচিত একাধিক প্রতিনিধি বিএনপি ও ছাত্রদলে যুক্ত হয়েছেন। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, তাদের অংশগ্রহণ দলীয় রাজনীতিকে আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, সর্বশেষ জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হন আবদুর রশিদ জিতু। ওই নির্বাচনে অধিকাংশ পদ শিবির-সমর্থিত প্যানেলের দখলে গেলেও ভিপি পদে জিতুর জয় ব্যাপক আলোচনা তৈরি করে।
আবদুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত