ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: নাটোরের আব্দুলপুর জংশনে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি লালমনিরহাট জেলায়।
প্রত্যক্ষদর্শী ও সহযাত্রী সূত্রে জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য থামানো হয়েছিল। এ সময় মাহদী রেললাইন পার হয়ে বিপরীত পাশে যাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই ইঞ্জিন পরিবর্তনের জন্য চলমান একটি ইঞ্জিন তাঁকে ধাক্কা দেয় এবং ট্রেনের চাকা তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই ২-৩ মিনিটের মধ্যে তাঁর মৃত্যু হয়।
একই ট্রেনে থাকা রাবির আইন বিভাগের শিক্ষার্থী ইউসুফ বলেন, ‘আমরা সবাই একই ট্রেনে যাচ্ছিলাম। শুরুতে মরদেহটি চেনা যাচ্ছিল না। পরে জানতে পারি তিনি আমাদের বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। ট্রেন ছেড়ে দেওয়ার সময় হওয়ায় আমরা সেখানে থাকতে পারিনি। তবে রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা বা সহযোগিতা চোখে পড়েনি।’
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েছি। বিভাগের সভাপতি এবং দুর্ঘটনাস্থলে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং তাঁর নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের