ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের কাছে জবাবদিহি চাইলেন ডাকসু ভিপি
নিজস্ব প্রতিবেদক: শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনাকে ভয়াবহ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। এই হামলার পেছনে কারা রয়েছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট জবাব দিতে হবে বলেও দাবি করেন তিনি।
শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এসব কথা বলেন। তিনি জানান, আন্দোলন চলাকালে ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।
এছাড়া একই ঘটনায় ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ডাকসু), শান্তা আক্তার (সদস্য, জকসু), সালাউদ্দীন আম্মার (জিএস, রাকসু)সহ শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে ডাকসু ভিপি বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুধু তাই নয়, বিচারের দাবিতে রাজপথে থাকা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও হামলা চালানো হয়েছে, যা ফ্যাসিবাদী কায়দার বহিঃপ্রকাশ। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
তিনি প্রশ্ন তুলে বলেন, “ইন্টেরিমকে জবাব দিতে হবে কার নির্দেশে, কার মদদে এই হামলা চালানো হয়েছে? ওসমান হাদী হত্যার বিচারের দাবি নিয়ে এত ভয় কিসের? কে বা কারা ন্যায়বিচারকে গলাচেপে হত্যা করতে চায়?”
হামলার নেপথ্যে থাকা নির্দেশদাতা ও মদদদাতাদের চিহ্নিত করে জবাবদিহির দাবি জানিয়ে সাদিক কায়েম বলেন, এই ঘটনার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জাতির সামনে এর ব্যাখ্যা দিতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে