ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মিয়ানমার সীমান্তে গু'লিবিদ্ধ শিশুর ২৭ দিন পর মৃ-ত্যু
নিজস্ব প্রতিবেদক: টেকনাফ সীমান্তবর্তী এলাকার ১২ বছর বয়সী শিশু হুজাইফা আফনান আজ সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত ১১ জানুয়ারি মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হওয়া এই শিশুটি দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল।
হুজাইফার চাচা শওকত আলী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মরদেহ বর্তমানে ঢাকায় থেকে বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। আহত হওয়ার সময় হুজাইফা স্থানীয় তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়ির কাছেই খেলছিল। গুলির প্রভাব এত ভয়াবহ ছিল যে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, মস্তিষ্কের গভীরে গুলি বিদ্ধ হওয়ায় তা বের করা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য ১৩ জানুয়ারি তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।
স্থানীয়দের মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত সীমান্তের ওপার থেকে বাংলাদেশের গ্রামে গুলির প্রভাব ফেলছে। নিয়মিত মর্টার শেল ও গুলির শব্দ সাধারণ মানুষের নিরাপত্তায় উদ্বেগ তৈরি করছে। হুজাইফার মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সীমান্তে নিরস্ত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সীমান্তবর্তী জনপদের বাসিন্দারা সরকারকে অনুরোধ করেছেন নিরাপত্তা জোরদার করতে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি