ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সশস্ত্র বাহিনীকে সব ধরণের রাজনীতিকরণের ঊর্ধ্বে রাখতে চাই: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: রাজনীতিমুক্ত পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলা এবং দেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণাকালে তিনি দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ে দলের এই ভিশন তুলে ধরেন।
পেশাদার ও শক্তিশালী সশস্ত্র বাহিনী:
প্রতিরক্ষা নীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আমরা সশস্ত্র বাহিনীকে সব ধরণের বিতর্ক ও রাজনীতিকরণের ঊর্ধ্বে রাখতে চাই। যদি আমরা সত্যিকার অর্থে একটি শক্তিশালী বাহিনী গড়ে তুলতে চাই, তবে পেশাদারিত্ব বা প্রফেশনালিজমের ওপর জোর দিতে হবে।” তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, চতুর্মাত্রিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এছাড়া অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের দীর্ঘদিনের দাবি ‘ওয়ান র্যাংক ওয়ান পেনশন’ (OROP) পলিসি চালুর ঘোষণা দেন তিনি। ইশতেহারে সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং বেসামরিক-সামরিক সুদৃঢ় সম্পর্কের ওপরও জোর দেওয়া হয়েছে।
দেশের স্বার্থই পররাষ্ট্রনীতির ভিত্তি:
পররাষ্ট্রনীতি সম্পর্কে তারেক রহমান স্পষ্ট করে বলেন, “আমাদের ফরেন পলিসির মূল ভিত্তি হবে দেশের স্বার্থ ও মানুষের কল্যাণ। যাদের বন্ধুত্ব ও সহযোগিতা পেলে দেশে নতুন ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান তৈরি হবে এবং অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে, তাদের সঙ্গেই বিশেষ সম্পর্ক রাখা হবে।” তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই হবে বৈদেশিক সম্পর্কের প্রধান শর্ত।
রোহিঙ্গা প্রত্যাবর্তন ও নদ-নদীর পানি বণ্টন: মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলেও বাংলাদেশের বিশাল জনসংখ্যার কথা বিবেচনা করে তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে চায় বিএনপি। তারেক রহমান বলেন, “আমরা চাইব মিয়ানমারে নিরাপদ পরিবেশ তৈরির মাধ্যমে রোহিঙ্গারা দ্রুত তাদের নিজ ভূমিতে ফিরে যাক।” এছাড়া প্রতিবেশী দেশগুলোর সাথে পদ্মা ও তিস্তাসহ সকল অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রবাসীদের জন্য আধুনিক সেবা: বিদেশে অবস্থানরত প্রায় দেড় কোটি প্রবাসীর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসগুলোকে আরও সক্রিয় করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। প্রবাসীরা যাতে প্রবাসে সম্মানজনক সেবা পান, সে লক্ষে দূতাবাসগুলোকে আধুনিক ও জনবান্ধব করার কথা জানান তারেক রহমান।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ