ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পুলিশি হা-মলার বিচার চেয়ে আন্দোলনকারীদের এক ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার বিচার দাবিতে এক ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থানকালে এই আল্টিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
তিনি জানান, আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে হামলায় জড়িত পুলিশ সদস্যদের একটি তালিকা প্রদান করেছেন। জুবায়ের বলেন, “আমরা পুলিশের কাছে জড়িতদের নাম দিয়ে বিচার চেয়েছি এবং এর জন্য এক ঘণ্টা সময় দিয়েছি। এই সময়ের মধ্যে দৃশ্যমান বিচার বা পদক্ষেপ না নেওয়া হলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”
এর আগে রাত ৯টার দিকে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যান। সেখানে তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এবং রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন।
উল্লেখ্য, আজ শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পরে সন্ধ্যায় আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। রাত ৮টার দিকে দ্বিতীয় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে আছেন, যার ফলে ওই এলাকা দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বারডেম হাসপাতালের পাশের গলি দিয়ে মৎস্য ভবনের দিকে যাওয়ার বিকল্প পথটি খোলা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)