ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না: ইনকিলাব মঞ্চ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, তারা ১২ ফেব্রুয়ারিই জাতীয় নির্বাচন চায় এবং এটি বানচালের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘নির্বাচন ১২ তারিখেই (১২ ফেব্রুয়ারি) হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।’ সংশ্লিষ্টরা বলছেন, হাদি হত্যার বিচার চাওয়া একটি ন্যায়সঙ্গত আন্দোলন, যার সঙ্গে নির্বাচনের কোনো বিরোধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন ভন্ডুল করার যে অপপ্রচার চালানো হচ্ছে, তাকে ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি।
রাত ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের বলেন, “শত সমস্যা থাকলেও নির্বাচন যথাসময়ে হতে হবে। আমরা এক ভাইকে হারিয়েছি, আর কোনো ভাইকে হারাতে চাই না। ১২ তারিখে নির্বাচন হতেই হবে।” তিনি আরও সতর্ক করে বলেন, নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক, তারা যদি হাদি হত্যার বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ না নেয়, তবে তার পরিণতি ভালো হবে না।
এর আগে বিকেল থেকে জুলাইযোদ্ধা ও তরুণ রাজনীতিবিদ শহীদ ওসমান হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের অ্যাকশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ বেশ কয়েকজন আহত হন। বর্তমানে আন্দোলনকারীরা কাটাবন, মৎস্য ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আন্দোলনকারীরা স্পষ্ট করেছেন যে, তাদের দাবি কেবল খুনিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দেওয়া নয়। তারা ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে