ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পোস্টাল ব্যালটে এক বিন্দু অনিয়মও মেনে নেওয়া হবে না: ইসি
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী ভোট ও পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ। তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় প্রয়োজনে ভোট বাতিল হলেও কমিশন কোনো আপসের পথে যাবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, প্রবাসী ভোটের ক্ষেত্রে কমিশন শতভাগ সতর্ক অবস্থানে রয়েছে। এক শতাংশও অনিয়ম মেনে নেওয়া হবে না। কোনো পোস্টাল ব্যালট পেপার নিয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কা থাকলে তা সরাসরি বাতিল করা হবে। এ বিষয়ে কমিশন একেবারেই কঠোর অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থা নতুন হওয়ায় এর সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো ঝুঁকি নেওয়া হবে না। কমিশনের এই অবস্থানের মাধ্যমে জাতিকে আশ্বস্ত করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে কিছু অস্ত্র লুটের ঘটনা ঘটেছিল এটি সত্য। তবে তাঁর জানা মতে, এর অধিকাংশই ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। কিছু অস্ত্র এখনও উদ্ধারাধীন থাকলেও তা নির্বাচনের সার্বিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি নয়।
তিনি আশ্বস্ত করে বলেন, যদি দু-একটি অস্ত্র বাইরে থেকেও থাকে, তাতে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে না। অস্ত্র উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।
মতবিনিময় সভায় নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির বক্তব্য দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর