ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আন্দোলন দমনে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি পুলিশ: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যমুনা ও তার সংলগ্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কয়েকটি গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। নিরাপত্তা এবং জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। উল্লেখযোগ্য, এই ঘটনায় কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিন্ন খাতে নেওয়ার জন্য অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। এতে পুলিশের কয়েকজন সদস্য এবং কিছু বিক্ষোভকারী সামান্য আহত হয়েছেন।
ডিএমপি আরও জানায়, এই ঘটনার বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করা হলো। পুলিশ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে এবং কোন প্রকার অস্ত্র ব্যবহার করা হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর