ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
হাদি হ'ত্যার তদন্তে জাতিসংঘে চিঠি দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে সরকার। আগামী রোববার, ৮ ফেব্রুয়ারি এ চিঠি পাঠানো হবে।
অন্তর্বর্তী সরকারের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হাদি হত্যার বিচার দাবিতে গত ৫ ফেব্রুয়ারি বিকাল থেকে ‘ইনকিলাব মঞ্চ’-এর ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যদিও যমুনা ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ, তবুও আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ করেনি।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিক্ষোভকারীরা একপর্যায়ে ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে এবং জলকামানের ওপর উঠে পড়ে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এ সময় কোনো ধরনের গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে সরকার স্পষ্ট করেছে।
সরকার আরও জানায়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে যমুনা ও সংলগ্ন এলাকায় সব ধরনের সভা, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় পুলিশ সম্পূর্ণ আইনানুগ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে বলে দাবি করা হয়। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশও আগ্নেয়াস্ত্র ব্যবহার না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে বিবৃতিতে জানানো হয়, এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ মোট ২৩ জন চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের কারও শরীরে গুলির আঘাত পাওয়া যায়নি বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
বিবৃতিতে পুনরায় জানানো হয়, শরিফ ওসমান হাদি হত্যার ঘটনার তদন্তে আগামী ৮ ফেব্রুয়ারি জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে সরকার।
সরকার আরও উল্লেখ করে, শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং সেই আলোকে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে।
এছাড়া বিভিন্ন মাধ্যমে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে