ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে অবস্থান শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল প্রায় বন্ধ রয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা জাতিসংঘের অধীনে হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছেন।
এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিকেল ৩টা ৫০ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যাত্রা শুরু করে আন্দোলনকারীরা। পুলিশ ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বাধা দেয় এবং জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগে নেতাকর্মীরা বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত