ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও বাদ পড়লেন শামীম
নিজস্ব প্রতিবেদক: ৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেটে বড় ধরনের হালচাল দেখা দিয়েছে। পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ার এই গেজেটে এবার স্থান পাননি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়। এতে গতবার চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নামের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে।
গত ১১ নভেম্বর, ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে নতুন গেজেটে ১ হাজার ৪৯০ জনের নামই অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ১৮৬ জন প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন, যার মধ্যে রয়েছেন শামীম শাহরিয়ার।
এর আগে, গত ৩০ জুন রাতে পিএসসি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে, যেখানে শামীম শাহরিয়ার পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (কে-৭৩ ব্যাচ) থেকে শিক্ষাজীবন শেষ করেন।
শামীম শাহরিয়ার তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি এমআরসিপি পার্ট-১ও সম্পন্ন করেছেন। তার শিক্ষাজীবন শুরু হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে, পরে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
নতুন গেজেট প্রকাশের এই পরিবর্তনকে কেন্দ্র করে বিসিএস প্রার্থীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)