ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
উই ওয়ান্ট জাস্টিজ স্লোগানে মুখর শাহবাগ মোড়
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় শাহবাগ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সন্ধ্যার পর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে পুরো এলাকা কেঁপে ওঠে, আতঙ্ক ছড়িয়ে পড়ে আন্দোলনকারীদের মধ্যে। পরিস্থিতি যেকোনো মুহূর্তে আবার সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে পুলিশ প্রায় ১৬টি সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিট হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে অবস্থান নেয় এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে।
শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ‘ইনকিলাব মঞ্চ’-এর সমর্থকরা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা শরীফ ওসমান চত্বর এলাকায় জড়ো হয় এবং একের পর এক স্লোগানে মুখর করে তোলে পুরো শাহবাগ।
সড়ক অবরোধের কারণে পল্টন থেকে কাটাবন, সায়েন্সল্যাব ও মোহাম্মদপুরগামী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনে অংশ নিচ্ছেন।
আন্দোলনকারীরা মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ‘উই ওয়ান্ট জাস্টিজ’, ‘যুগে যুগে লড়ে যাব’, ‘আমরা সবাই হাদী হবো’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম’, ‘আজাদী আজাদী’সহ আরও নানা প্রতিবাদী স্লোগান।
সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণীরা ছুটে আসছেন। পুরান ঢাকা থেকে আসা কাকলী জানান, বিকেলে ইনকিলাব মঞ্চের কয়েকজন আন্দোলনকারীর ওপর হামলার খবর শুনে আর ঘরে থাকতে পারেননি। তাই সন্ধ্যার পরই তিনি শাহবাগে চলে আসেন।
অনেকে পরিবারসহ আন্দোলনে যোগ দিচ্ছেন। যাত্রাবাড়ী থেকে আসা দম্পতি রুহুল ও মোমেনা বলেন, শরীফ ওসমান হাদি হত্যার বিচার এ দেশের মাটিতেই হতে হবে। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার এখনো এ বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র