ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্মার্টফোন কেনায় ঋণ দেবে পামপে, অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো স্মার্টফোন কেনার জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করতে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড। এই অনুমোদনের আওতায় প্রতিষ্ঠানটি এক বছর মেয়াদি একটি পাইলট প্রকল্পের মাধ্যমে ১০ হাজার স্মার্টফোন ক্রয়ে কার্ডবিহীন সহজ কিস্তি ও ঋণ সুবিধা প্রদান করবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগকে দেশে ডিজিটাল আর্থিক সেবার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রযুক্তির বিস্তার ঘটানো এবং সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তিতে অংশগ্রহণ আরও সহজ করা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা পামপে মূলত মোবাইল অপারেটর ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তাদের সেবা পরিচালনা করছে। এখন কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি অনুমোদনের ফলে পামপে তাদের ঋণসেবা আরও বিস্তৃত করার সুযোগ পেল, যা একটি ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, স্মার্টফোন হলো সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ডিজিটাল সেবা পৌঁছানোর প্রধান মাধ্যম। এই প্রকল্পের ফলে স্বল্প আয়ের মানুষ এবং যারা আগে কখনও স্মার্টফোন ব্যবহার করেননি, তারা সাশ্রয়ী মূল্যে এটি ব্যবহারের সুযোগ পাবেন। এর ফলে তারা পেমেন্ট, ব্যাংকিং ও শিক্ষার মতো ডিজিটাল সেবার মূল ধারায় যুক্ত হতে পারবেন।
পামপে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং (ইথান) বলেন, ‘স্মার্টফোন এখন আর্থিক অন্তর্ভুক্তির অপরিহার্য অবকাঠামো। বাংলাদেশ ব্যাংকের এই অনুমোদন আমাদের উদ্ভাবনী প্রযুক্তির প্রতি আস্থার প্রতিফলন। এই পাইলট প্রকল্পের মাধ্যমে আমরা এদেশের আরও বেশি মানুষকে নিরাপদ ও কার্যকরভাবে ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করতে চাই।’
উল্লেখ্য, পামপে একটি বহুজাতিক ফিনটেক প্রতিষ্ঠান, যা আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন উদীয়মান বাজারে কাজ করছে। এটি নাইজেরিয়ার বৃহত্তম ডিজিটাল ব্যাংক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান